Sunday 18 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের জনগণ ফ্যাসিবাদীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না: সাদ্দাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে দাড়িপাল্লায় ভোট দিতে হবে। দেশের জনগণ ফ্যাসিবাদীদের আর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিকল্প নেই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বগুড়ার কাহালু রেলওয়ে বটতলায় ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে মার্চ ফর দাঁড়িপাল্লা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১ দলীয় জোট প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ এর সভাপতিত্বে ও ইসলামী ছাত্র শিবির বগুড়া পশ্চিমের সভাপতি সাঈদ কুতুব সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন তুরস্কের গাজী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের নব নির্বাচিত ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমীর মাও. আব্দুল হক সরকার, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদামদীঘি) আসনে ১১ দলীয় জোট প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

বিজ্ঞাপন

পরে ড. মোস্তফা ফয়সাল পারভেজ এর নেতৃত্বে রেলওয়ে বটতলা থেকে একটি র‌্যালি বগুড়া-নওগাঁ মহাসড়ক হয়ে উপজেলার নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর বাজার এসে শেষ হয়।

বিজ্ঞাপন

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি
১৮ অক্টোবর ২০২৬ ২২:৩৬

এনআইডি সার্ভার বন্ধ
১৮ অক্টোবর ২০২৬ ২১:২২

আরো

সম্পর্কিত খবর