Monday 09 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঠবাড়িয়ায় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৩

মঠবাড়িয়ায় অবৈধ ডায়ানস্টিক সেন্টার প্রতিষ্ঠার অভিযোগ।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া হাসপাতালের আশপাশের অধিকাংশ ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব সেন্টারের মধ্যে রয়েছে মা ডায়াগনস্টিক সেন্টার, দি স্কয়ার ডায়াগনস্টিক সেন্টার, সিটি ডায়াগনস্টিক সেন্টার, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টার।

এ ছাড়া, কিছু সেন্টার স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কার্যক্রম চালাচ্ছে বলেও তাদের অভিযোগ।

মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, ‘আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। তবে জাতীয় সংসদ নির্বাচনের কারণে কিছুটা সময় নিতে হচ্ছে। নির্বাচনের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান জানান, ‘মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজন। এরই মধ্যে বিষয়টি জেলা প্রশাসকের মাসিক সমন্বয় সভায় আলোচনা করেছি। নির্বাচনের পর স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন মিলে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবে।’

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অনুমোদনবিহীন ও অপ্রশিক্ষিত কেন্দ্র থেকে পরীক্ষার সঠিক ফলাফল পাওয়া যায় না। ভুল পরীক্ষার কারণে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। কারণ চিকিৎসকরা এই রিপোর্টের ওপর ভিত্তি করে ঔষধ দেন।

স্থানীয় সচেতন নাগরিকরা এই বিষয়ে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর