Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে অগ্নিকাণ্ডে তিন বসতঘর পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৭

অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই।

কক্সবাজার: কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ঘৃতপল্লী এলাকায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে মুহূর্তের মধ্যেই আগুন পাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে বলে জানান তার। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সুকমার সরকার, ওমেশ সরকার ও বিশ্বজিৎ সেনের বসতঘর পুড়ে যায়। এ ছাড়া ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামালও সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে বলে জানিয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশ গরিব দেশ নয়: ডা. শফিকুর রহমান
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫

আরো

সম্পর্কিত খবর