Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪৮

যৌথবাহিনীর নির্বাচনি মহড়া

কুষ্টিয়া: কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে মহড়াটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

মহড়ার আগে কুষ্টিয়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন বলেন, জেলায় সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এবং ভোটাররা যেন নির্ভয়ে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে যৌথবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কোথাও কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৪৭ হাজার ৭৬২ জন। এসব ভোটারের জন্য জেলার ৫৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনি মহড়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর