Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র ও গুলি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি।

চাঁপাইনবাবগঞ্জ: জাতীয় সংসদ নির্বাচনের দুদিন আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত থেকে দুটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। পরে দুপুর ১২ টায় বিজিবির ৫৩ ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।

বিজিবি অধিনায়ক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫ টার দিকে বিজিবির একটি দল শিবগঞ্জ উপজেলার ঠুটাপাড়ায় অভিযান চালায়। এ সময় দুটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন জব্দ করে।’

বিজিবি অধিনায়ক বলেন, ‘সংসদ নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে বেশ কিছুদিন ধরেই অস্ত্র আসছে। এরই ধারাবাহিকতায় আজকের অস্ত্রগুলো এসেছে বলে ধারণা করা হয়েছে। তবে নির্বাচনে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে বিজিবি সদস্যরা।’

বিজ্ঞাপন

গত ৬ মাসে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তে ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪৪ রাউন্ড গুলি ও সাড়ে ৯ কেজি বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর