Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে জাল ভোটের আশঙ্কা বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০৯

ফরিদপুর: নির্বাচনে একটি মহল বোরকা পড়ে মুখ ঢেকে জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগ করে প্রশাসনকে নিরপেক্ষ অবস্থানে থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের কমলাপুরে ময়েজ মঞ্জিলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

একটি দলের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্ত করে বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে অভিযোগ করেন। এ বিষয়ে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মতবিনিময়কালে প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে কিবরিয়া স্বপন, বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রাব্বানী ভূঁইয়া রতন, পরিবারের সদস্য চৌধুরী ফারিয়ান ইউসুফসহ বিভিন্ন গণমাধ্যমে ফরিদপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ভোট গ্রহণের পর দ্রুত সময়ের মধ্যে সঠিক ফলাফল ঘোষণার দাবি জানিয়ে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ফরিদপুরে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচনের প্রচার আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত এ পরিবেশ বজায় রাখতে নিজ দলের নেতাকর্মীসহ সকল রাজনৈতিক দলকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

জামায়াত আমির ভোট দেবেন মিরপুরে
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৪

আরো

সম্পর্কিত খবর