Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৮ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৪

উদ্ধার করা বোমা সদৃশ বস্তু।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ১০টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী সদস্যরা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল সংলগ্ন বিএনপি প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে পাওয়া বোমা সাদৃশ্য বস্তুগুলো পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী মো. ফরিদ খান বলেন, বেলা সাড়ে ১২টার দিকে বিএনপি’র প্রার্থীর নির্বাচনি অফিসের পাশে গিয়ে দেখি ওখানে দুইটা বাজারের ব্যাগ সুন্দর করে বাঁধা রয়েছে। এটা দেখে অন্যান্য লোকজনকে খবর দেন। পরে তারা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব সদস্যসহ প্রশাসনের কর্মকর্তারা আসেন এবং সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

বিজ্ঞাপন

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, বেলা ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগ থেকে ৪টা বড় ও ৬টি ছোট সাইজের লাল টেপ প্যাঁচানো বোমা বা ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে সেগুলো উদ্ধার করে অধিকতর পরীক্ষা নিরীক্ষার জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

কুমারখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর তারিক বলেন, এনএসআই গোয়েন্দাদের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুটি বাজারের ব্যাগে লাল টেপ প্যাঁচানো অবস্থায় ৯/১০টি ককটেল সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। সেগুলো অধিকতর পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর