Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ১২ নেতার বিএনপিতে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৪

সাতক্ষীরা: জেলার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদানকারীরা হলেন- বৈষম্য বিরোধী আন্দোলনের শহিদ ও আহত সেল (খুলনা বিভাগ) এর সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান,
সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খা,তামিম ইকবল,আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানায়।

অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এসময় বিএনপির স্থানীয় নেতারা বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

ব্যবসার টাকা, নাটক সাজিয়ে আটক: জামায়াত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৮

আরো

সম্পর্কিত খবর