Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৪১ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৯

-ছবি : প্রতীকী

বগুড়া: জেলার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় মকবুল হোসেন (৭০) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মকবুল হোসেন মাঝিড়া লেকপাড় এলাকার বাসিন্দা। তিনি সেনাবাহিনী সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বুধবার সকালে মাঝিড়া এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির যানবাহন তাকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, মকবুল হোসেন দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি নিজ এলাকায় বসবাস করছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর