Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: জেলার ঈদগাঁও উপজেলায় পাহাড়ের ঢালে গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ (৬০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরছড়া বিচিঘোনা পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য মাহমুদুল আলম মিনার বলেন, নিহত ব্যক্তি কয়েক দশক আগে মিয়ানমার থেকে এসে এখানে বসবাস শুরু করেন। তবে কী কারণে তিনি ঝুঁকিপূর্ণ পাহাড়ের ঢালের একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন, তা বোঝা যাচ্ছে না। এভাবে উঁচু পাহাড়ের ঢালে তার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মজদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আজ ছুটির দিনে ঢাকার বাতাস 'সহনীয়'
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০

আরো

সম্পর্কিত খবর