Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন বাংলাদেশে বাস করা ২ মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৩

ভারতে মারা যাওয়া মাকে শেষবারের মতো দেখলেন বাংলাদেশে বাস করা ২ মেয়ে। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ভারতে মৃত্যুবরণ করা মাকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন বাংলাদেশে বসবাসরত তার দুই মেয়ে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফ তাদের এই সুযোগ করে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ঘোজাডাঙ্গা গ্রামের গফুর মন্ডলের স্ত্রী জরিনা খাতুন (৯৮) মঙ্গলবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান।

তার দুই মেয়ে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন বৈবাহিক সূত্রে সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহা (ভাড়ুখালী) গ্রামে বসবাস করেন। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে তারা বিজিবির কাছে মৃত মাকে শেষবারের মতো দেখার আবেদন জানান। একইসঙ্গে পারিবারিকভাবে ভারত থেকে বিএসএফ’র কাছেও আবেদন করা হয়।

বিজ্ঞাপন

উভয়পক্ষের আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের ভোমরা বিওপি এবং ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্প যৌথভাবে জিরো পয়েন্টে মরদেহ আনার ব্যবস্থা করে।

বিজিবি ও বিএসএফের তত্ত্বাবধানে উভয় পরিবারের সদস্যরা সীমিত সময়ের জন্য সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান। সেইসঙ্গে শিরিনা খাতুন ও আলেয়া খাতুন তাদের মাকে শেষবারের মতো দেখেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর