Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শরীয়তপুরে জাল ভোটের অভিযোগে ভোট স্থগিতের আবেদন জামায়াত প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:০২

জামায়াতে ইসলামীর প্রার্থী মাহমুদ বকাউল।

শরীয়তপুর: শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে প্রকাশ্যে জাল ভোট দেয়া হয়েছে এমন অভিযোগ তুলে ভোট স্থগিতের আবেদন করেছে জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নি কর্মকর্তা ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান।

তিনি বলেন, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ভোট স্থগিতের আবেদন করেছেন জামায়াতে ইসলামী প্রার্থী মাহমুদ বকাউল। তিনি আমার হোয়াটসঅ্যাপে এই সংক্রান্ত একটি আবেদন পাঠিয়েছেন। তার দাবি বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হয়েছে। তবে আমি আমার প্রিজাইডিং অফিসারদের সাথে কথা বলে শতভাগ নিশ্চিত হয়েছি এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি তার আবেদনের প্রেক্ষিতে একটি লিখিত প্রতিবেদন রিটার্নি অফিসারকে পাঠিয়েছি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জামায়েত প্রার্থী মাহমুদ হাসান বকাউল বলেন, আজ সকাল থেকে ২ আসনে ভোটগ্রহণে অনিয়ম হয়েছে। আমি বার বার প্রশাসনের কাছে অনুরোধ করেছি বিভিন্ন জায়গায় জাল ভট দেওয়া হচ্ছে। প্রশাসন জেনেই কোন ব্যবস্থা গ্রহণ করে নি তাই প্রধান নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নি কর্মকর্তার বরাবর ভোট স্থগিতের আবেদন জানিয়েছি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর