সিলেট: মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল নেতা নবীন চৌধুরী (নাবিল রাজা)-কে আটক করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরীর দর্শন দেউরি এলাকার জালালাবাদ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়।
তাৎক্ষণিকভাবে আটক হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সকাল থেকে ওই ভোটকেন্দ্রের সামনে ছিলেন নাবিন রাজা।
পুলিশের একটি আটকের বিষয়টি সূত্র নিশ্চিত করে জানায়, নাবিল রাজাকে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর একটি টিম আটক করে তাদের জিপে করে নিয়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করেনি। আমাদের কাছে সোপর্দ করা হলে বিস্তারিত জানানো হবে।