Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন বর্জনের ঘোষণা হাসনাতের প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন।

কুমিল্লা: কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়ম, হামলা ও কারচুপির অভিযোগ তুলে নিবার্চন বর্জনের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনের ১১ দলীয় প্রার্থী হাসনাত আব্দুল্লাহ’র প্রতিদ্বন্দ্বী গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে তিনি ফেসবুক লাইভে এসে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

লাইভে এসে তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোটকেন্দ্রে তার এজেন্টদের ওপর হামলা চালানো হয়েছে, ব্যালট পেপার ছিনতাই হয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। অনেকেই রক্তাক্ত অবস্থায় চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

জসিম উদ্দিন আরও অভিযোগ করেন, তার সমর্থকদের বাড়ি-বাড়ি গিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। পাশাপাশি কেন্দ্রগুলোতে প্রভাব বিস্তার করে প্রতিদ্বন্দ্বী পক্ষ ‘টাকা দিয়ে ভোট কেনার’ চেষ্টা করেছে বলেও তিনি জানান। তার ভাষ্যে, ‘আজ তারা নিজেরাই নিজেরা ভোট কাটছে। নির্বাচন বলতে কিছুই নেই।’

এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন আয়োজন অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জনগণের নিরাপত্তা, ন্যায়বিচার ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।’

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর