সাতক্ষীরা: সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ৯৬টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে।
এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৮৪৩ জন। প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী জি এম নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট।
ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক ধানের শীষের চেয়ে ২১ হাজার ৩৮ ভোটে এগিয়ে রয়েছে। এর ভিত্তিতে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জি এম নজরুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।