Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার-৪ আসনে বিএনপির শাহজাহানের জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১

কক্সবাজার-৪ ( উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরী। ছবি: সংগৃহীত

কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। ১১৫টি কেন্দ্রের সবকটির ফলাফল এবং পোস্টাল ভোট গণনা শেষে তিনি ২ হাজার ৯২৪ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৭২৬ ভোট। এই আসনে মোট পোস্টাল ভোট ছিল ৩ হাজার ৮৬৬টি। পোস্টাল ভোটসহ চূড়ান্ত গণনায় বিএনপির প্রার্থী এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত সীমান্তবর্তী এই আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ছিল। বেসরকারিভাবে ফলাফল ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা জানান, নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করলে গেজেট আকারে তা চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

কক্সবাজার-২ আসনে বিএনপির ফরিদের জয়
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৫

বাগেরহাট-৩ আসনে বিএনপির ফরিদুল জয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৩

আরো

সম্পর্কিত খবর