Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে ৪ আসনের তিনটিতে জামায়াত, একটিতে এনসিপি’র জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৮

কুড়িগ্রামে ৪ আসনের বিজয়ীরা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। জেলার চার আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন।

কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।

কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাসভীরুল ইসলাম ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।

কুড়িগ্রাম-৪ আসনে ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রাতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর