Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে ৩ আসনের ২টিতে বিএনপির জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন।

পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট। ব্যবধান ২৫ হাজার ৫৫৪।

পিরোজপুর-২ আসনে বিএনপি মনোনীত আহম্মেদ সোহেল মনজুর পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮৯৭ ভোট।

বিজ্ঞাপন

পিরোজপুর-৩ আসনে বিএনপি মনোনীত মো. রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজার ৭৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ড. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

পিরোজপুরে ৩ আসনের ২টিতে বিএনপির জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৫

চুয়াডাঙ্গার ২ আসনেই জামায়াতের জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৬

আরো

সম্পর্কিত খবর