Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার ৪টি আসনে সবচেয়ে কম ভোট পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ফাইল ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ৪টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জেলার রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আক্তার ঘোষিত ফলাফল অনুযায়ী, সবকটি আসনেই মূল লড়াই হয়েছে জামায়াত ও বিএনপির মধ্যে। তবে এই নির্বাচনি লড়াইয়ে কতিপয় প্রার্থীর প্রাপ্ত ভোট সংখ্যা ছিল অত্যন্ত নগণ্য।

প্রতিটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যারা সবচেয়ে কম ভোট পেয়েছেন, তাদের নিয়ে আজকের এই বিশেষ প্রতিবেদন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া): সবচেয়ে কম ডাবের

এই আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জামায়াতের মো. ইজ্জত উল্লাহ এবং বিএনপির হাবিবুল ইসলাম হাবিবের ভোট যুদ্ধ ছাপিয়ে সবচেয়ে কম ভোট পেয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ইয়ারুল ইসলাম। তার প্রতীক ছিল ‘ডাব’ এবং তিনি ভোট পেয়েছেন মাত্র ৭১৫টি।

বিজ্ঞাপন

সাতক্ষীরা-২ (সদর): তলানিতে জাসদের ‘মোটরগাড়ি’

সদর আসনে ৫ জন প্রার্থীর মধ্যে জামায়াত প্রার্থী মুহাম্মাদ আব্দুল খালেক ২ লাখ ৬৬ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন। বিপরীতে, এ আসনে সবচেয়ে কম ভোট পেয়ে সবার নিচে অবস্থান করছেন বাংলাদেশ জাসদের প্রার্থী মো. ইদ্রিস আলী। ‘মোটরগাড়ি’ প্রতীকে তিনি ভোট পেয়েছেন মাত্র ৩১৭টি।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ): ৫শ’র ঘরে ‘রকেট’

৬ জন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতায় এই আসনে জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাশার বিজয়ী হন। এ আসনে ভোট প্রাপ্তিতে সবার পেছনে রয়েছেন বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) প্রার্থী রুবেল হোসেন। ‘রকেট’ প্রতীকে তিনি পেয়েছেন মাত্র ৫৮৩টি ভোট। এটি জেলার ৪টি আসনের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন ভোট প্রাপ্তি।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর): লাঙ্গলের ভরাডুবি

অন্যান্য আসনে প্রার্থীদের সংখ্যা বেশি থাকলেও এখানে লড়াই হয়েছে মাত্র ৪ জনের মধ্যে। জামায়াতের জি.এম.নজরুল ইসলাম বিজয়ী হওয়া এই আসনে সবচেয়ে কম ভোট পেয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মো. আব্দুর রশীদ। ‘লাঙ্গল’ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ হাজার ১৪২টি।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

নওগাঁর ৬ আসনে ৫টিতে বিএনপি'র জয়
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

আরো

সম্পর্কিত খবর