Tuesday 31 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট-১ আসন
পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে হাজির বিএনপির জয়ী প্রার্থী

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩০

সিলেট: সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় মিষ্টি নিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান মুক্তাদির। এসময় তারা একে আপরকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নগরীর হাতিমবাগের হাবিবুর রহমানের বাসায় অবস্থানকালে খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাবিবুর রহমানের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করেন। তিনি সিলেটের উন্নয়নে একযোগে কাজ করার অনুরোধ জানান।

বিজ্ঞাপন

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সিলেটের রাজনীতির ঐতিহ্য ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন জামায়াতের হাবিবুর রহমান ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর