কুমিল্লা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা জেলায় ব্যাপক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জেলার মোট ১১টি আসনের মধ্যে ৮টিতেই জয়ী হয়েছেন দলটির মনোনীত প্রার্থীরা। বাকি ৩টি আসনের মধ্যে ১টিতে জয় পেয়েছে জামায়াতে ইসলামী, ১টিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং ১টি স্বতন্ত্র প্রার্থীর দখলে। তবে, স্বতন্ত্র হিসেবে জয়ী হওয়া প্রার্থী বিএনপির সদ্য বহিষ্কৃত নেতা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে স্থাপিত ফলাফল সংগ্রহ কেন্দ্রে একে একে ঘোষিত হয় বিভিন্ন কেন্দ্রের ফলাফল। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়,
কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা)
কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) সংসদীয় আসনে বিজয়ী ড. খন্দকার মোশাররফ হোসেন (বিএনপি) ভোট পান ১ লাখ ৪০ হাজার ৩০৫ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ মনিরুজ্জামান (জামায়াত) ভোট পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস)
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে বিজয়ী বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম ভূঁইয়া ৭৬ হাজার ২৬৮ ভোট তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মতিন পেয়েছে ৬২ হাজার ৩৮৫ ভোট এবং এ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন পেয়েছেন ৫০ হাজার ১৩৬ ভোট।
কুমিল্লা-৩ (মুরাদনগর)
বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউছুফ সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।
কুমিল্লা-৪ (দেবিদ্বার)
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিজয়ী হয়েছেন এনসিপি ও ১১ দলীয় মনোনীত প্রার্থী মো. আবুল হাসনাত। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫২৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গণ অধিকার পরিষদের মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া)
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. জসিম উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ড. মোবারক হোসাইন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৬ ( আদর্শ সদর–সদর দক্ষিণ)
কুমিল্লা-৬ ( আদর্শ সদর–সদর দক্ষিণ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. মনিরুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৩৭২ ভোট। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ পেয়েছেন ১লাখ ১৪ হাজার ২২৬ ভোট।
কুমিল্লা-৭ (চান্দিনা)
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন সদ্য বিএনপি থেকে বহিস্কৃত মোঃ আতিকুল আলম শাওন। তিনি স্বতন্ত্র নির্বাচন করে ৯০ হাজার ৮১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।
কুমিল্লা-৮ (বরুড়া)
কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জাকারিয়া তাহের। তিনি ১ লাখ ৬৭ হাজার ৪৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মো. শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪১ হাজার ২০৯ ভোট।
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ)
কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. আবুল কালাম। তিনি পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সরোয়ার আলম সিদ্দিকী পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই)
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট–লালমাই) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মুহাম্মদ ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম)
কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মো. কামরুল হুদা পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
গতকাল বৃহস্পতিবার ( ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। এরপর শুরু হয় ভোটগণনা। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন গণভোটেও রায় প্রদান করেন দেশের মানুষ। ফলাফল প্রকাশের জন্য কুমিল্লার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের সম্মেলন কক্ষে খোলা হয় ফলাফল সংগ্রহ ও ঘোষণা কেন্দ্র। কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান একে একে কেন্দ্র ভিত্তিক ফলাফল ঘোষণা করেন।