Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীর ৪টিতে বিএনপি, ২টি আসনে জয় পেল জামায়াত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০০:১৯

রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের ৪টিতে জয় পেয়েছে বিএনপি। অন্যদিকে ২টি আসনে জয় পেয়েছে জামায়াত। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার সই করা প্রাথমিক বেসরকারি ফলাফলে এ ঘোষণা এসেছে।

রাজশাহী-১
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিজয়ী হয়েছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মো. মুজিবুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সর্বমোট ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। অর্থাৎ ১৮৮৪ ভোটের ব্যবধানে জয় পান জামায়াতের প্রার্থী। অপরদিকে ঈগল প্রতীক নিয়ে ১১০০ ভোট পেয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী মো. আব্দুর রহমান, মোবাইল ফোন প্রতীক নিয়ে ৬৬৩ ভোট পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদ এবং ৪০৭ ভোট পেয়েছেন গণঅধিকার পরিষদের (জিওপি) ট্রাক মার্কার প্রার্থী মির মো. শাহজাহান।

বিজ্ঞাপন

রাজশাহী-২
রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর ১ লাখ ৩৭৩টি পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। অপরদিকে ঈগল প্রতীক নিয়ে ৭৮৬ ভোট পেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মু. সাঈদ নোমান। কেটলী প্রতীকে ৫৫২ ভোট পেয়েছেন নাগরিক ঐক্যের মোহাম্মদ সামছুল আলম, মোটর সাইকেল প্রতীকে ৮০১ ভোট পেয়েছেন সালেহ আহমেদ, বাংলাদেশ লেবার পার্টির মো. মেজবাউল ইসলাম পেয়েছেন ৩৮৭ ভোট।

রাজশাহী-৩
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা নিয়প তিনি ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট পান। এছাড়াও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোসা. হাবিবা বেগম পেয়েছেন ১১৭৭ ভোট। জাতীয় পার্টির মো. আফজাল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৯০ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলনের হাতপাখার প্রার্থী মো. ফজলুর রহমান পান ১১৫৪। এছাড়াও প্রজাপতি প্রতীকে আমজনতার দলের মো. সাইদ পরভেজ পেয়েছেন ২৯৫ ভোট।

রাজশাহী-৪
রাজশাহী- ৪ (বাগমারা) আসনে বিজয়ী হয়েছেন দাঁড়িপাল্লা মার্কায় জামায়াতে ইসলামীর মো. আব্দুল বারী সরদার। তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। লড়ায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডি এম ডি জিয়াউর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের হাতপাখায় মো. তাজুল ইসলাম খান পেয়েছেন ৬৭০ ভোট, জাতীয় পার্টি মো. ফজলুল হক লাঙ্গলে ১৭৫৯ ভোট।

রাজশাহী-৫
রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনে বিজয়ী হয়েছেন বিনএপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৫৩ হাজার ৪২৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট। অপরদিকে বাংলাদেশ সুপ্রীম পার্টির (বি.এস.পি) মো. আলতাফ হোসেন মোল্লা পেয়েছেন ভোট ৯৩৮। স্বতন্ত্র মো. ইসফা খায়রুল হক পেয়েছেন ২৪৯৬ ভোট, স্বতন্ত্র মো. রায়হান কাওসার পেয়েছেন ৪৪২টি ভোট, রেজাউল করিম স্বতন্ত্র পেয়েছেন ৬৪৩২ ভোট। অন্যদিকে ইসলামী আন্দোলনের মো. রুহুল আমিন ৬২০ ভোট পেয়েছেন।

রাজশাহী-৬
রাজশাহী-৬ আসনে বিজয়ী বিএনপির মো. আবু সাইদ চাঁদ। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নাজমুল হক দাঁড়িপাল্লা মার্কায় পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আব্দুস সালাম সুরুজ হাতপাখা মার্কায় ১৬২৮, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন লাঙ্গলে ২৯৩০ ভোট পেয়েছেন।

উল্লেখ্য, রাজশাহীর ৬টি আসনে ৭০.৩৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন

‎নির্বাচনে জয়শূন্য ৪২ দল
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৫৬

আরো

সম্পর্কিত খবর