হিলি: দিনাজপুর-৬ আসনে বিজয়ী প্রার্থী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন পরাজিত প্রার্থী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আনোয়ারুল ইসলাম।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বিরামপুর উপজেলার মতিহারায় ডা. জাহিদ হোসেনের নিজ বাসভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়।
সাক্ষাৎকালে আনোয়ারুল ইসলাম নবনির্বাচিত সংসদ সদস্য ডা. জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নির্বাচনি বিজয়ে অভিনন্দন জানান। এ সময় তারা কুশলাদি বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।