Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালোবাসা দিবসেও পর্যটকশূন্য কুয়াকাটা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

কুয়াকাটা সমুদ্র সৈকত। 

পটুয়াখালী: ফাগুনকে বরণ আর বিশ্ব ভালোবাসা দিবসে প্রতি বছরই পর্যটকে কানায় কনায় পরিপূর্ণ থাকে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। পর্যটকের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দীর্ঘ ২২ কিলোমিটার সৈকতজুড়ে নেমে এসেছে নিস্তব্ধতা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টানা প্রায় দুই সপ্তাহ ধরে বিরাজ করছে এমন স্থবির অবস্থা। হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি মোতালেব শরীফ বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। প্রত্যাশিত অতিথি না আসায় হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য সেবাখাতের অনেক উদ্যোক্তাই পড়েছেন আর্থিক সংকটে।

বিজ্ঞাপন

তবে সংখ্যায় কম হলেও যে সকল পর্যটকরা সৈকতে এসেছেন, তারা সমুদ্রের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসে মেতেছেন। কেউ কেউ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন, আবার অনেকে খালি পায়ে সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন।

কুয়াকাটা টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর তাপস চন্দ্র রায় বলেন, যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিষ্ট পুলিশ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর