Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ভ্যালেন্টাইন’স ডে ও পহেলা ফাল্গুনেও অনাড়ম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০০ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:০১

রাজবাড়ীর ভিড়হীন ফুলের দোকান।

রাজবাড়ী: পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে ফুলের শুভেচ্ছা জানানোর সংস্কৃতি বেশ পুরনো। এই উপলক্ষ্যে তাই বাড়তি প্রস্তুতি নিয়েছিলেন ব্যবসায়ীরা। কিন্তু দোকানগুলোতে নেই ভিড়। ব্যবসায়ীরা জানাচ্ছেন, গত বছরের তুলনায় বিক্রির পরিমাণ অর্ধেক।

শনিবার (১৪ই ফেব্রুয়ারি) দুপুরে শহরের পান্না চত্বর ও বড়পুলের ফুলের দোকানগুলোতে গিয়ে এমন চিত্র দেখা যায়।

শহরের পান্না চত্বর ও বড়পুল মোড়ের দোকানগুলোতে গিয়ে দেখা গেছে, নতুন সব উপহার সামগ্রী দিয়ে সাজানো হয়েছে দোকানগুলো। দোকানিরা ক্রেতাদের আকৃষ্ট করতে প্রায় আট থেকে ১০ ধরনের ফুলের পসরা সাজিয়েছেন। বিভিন্ন রঙের গোলাপ, রজনীগন্ধা, জারবেরা, অর্কিড, চন্দ্রমল্লিকা, গাদাসহ বিভিন্ন দেশি-বিদেশি ফুলে দোকান সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

পান্না চত্বরের রাজবাড়ী ফুল সেন্টারের মালিক কালাম জানান, ভ্যালেন্টাইন’স ডে ও বসন্ত উৎসব একই দিনে হওয়ার পরেও বেচাকেনা গত বছরের তুলনায় অনেক কম। গোলাপের দাম একটু বেশি, তবে অন্যান্য ফুলের দাম আগের মতই।

বিথী ফুল ঘরের মালিক শহীদুল ইসলাম মনির বলেন, নির্বাচনের জন্য বেচাকেনার চাপ এবার একটু কম। গত বছরের তুলনায় এবার ফুলের দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের মাঝে আগ্রহের কমতি নেই। প্রতি বছর ভ্যালেন্টাইন’স ডে ও বসন্তে যে বেচাকেনা করি, এবার তার অর্ধেক।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মাত্রই জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মতো একটা মহাজজ্ঞ অনুষ্ঠিত হলো। সবাই খুব পরিশ্রম করেছে। ভ্যালেন্টাইন’স ডে ঘিরে শহরের পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে স্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা ও টহল টিম থাকবে। কালকের দিনটিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর