Saturday 14 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মসজিদের মিম্বর থেকে সংসদ সদস্য মুফতি আবুল হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৪৯

মুফতি আবুল হাসান।

সিলেট: দেশের রাজনীতিতে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেটের ১১ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসান। মসজিদের মিম্বর থেকে তিনি এখন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত। তার এই সাফল্য পুরো দেশের রাজনীতিতে তাক লাগিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। নেটিজনদের প্রশংসায় ভাসছেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের আবুল হাসানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম।

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মুফতি আবুল হাসান দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উবায়দুল্লাহ ফারুক খেজুরগাছ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। আবুল হাসান ৯ হাজার ৫৮১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।

বিজ্ঞাপন

সাধারণ পরিবার থেকে এমপি
৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান পেশায় মসজিদের ইমাম। ইসলামি বক্তা হিসেবে বেশ নাম ডাকও আছে তার। প্রতিদিনের মত তিনি আজও (শুক্রবার) মিম্বরে দাড়িয়ে খুতবা পাঠ ও ইমামের দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ আবুল হাসান সিলেটের জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের মাঝরগ্রামের মোহাম্মদ আব্দুল লতিফ ও মোছাম্মাৎ আছারুন বিবি দম্পতির ছেলে। তার জন্ম ১৯৬৬ সালের ১৫ অক্টোবর। মোহাম্মদ আবুল হাসান সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। ১৯৯৩ সালে তিনি শিক্ষকতায় যোগ দেন। বর্তমানে তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া লামারগ্রাম মাদরাসায় শিক্ষকতা করছেন। ২০০০ সালের জুন মাস থেকে এখন পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন।

মুফতি আবুল হাসান বলেন, ‘যুগে যুগে পয়গাম্বররা মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। আমরা তো তাদের (রাসূল) উত্তরসূরি বা উম্মত। আল্লাহর রাসূলে মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। ঠিক তেমনিভাবে মসজিদের মিম্বর থেকে এখন সংসদ ভবন পর্যন্ত পৌঁছায়েছেন দেশের খেদমতের জন্য, মিল্লাতের খেদমতের জন্য। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, আমার পরিকল্পনা হলো জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের মুখে হাসি ফোটানো। যতগুলো সেক্টরে আমরা পিছিয়ে রয়েছি বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এগুলো থেকে কিভাবে বের হয়ে এগিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এ আসনে ১৯৯১ সালে ইসলামী ঐক্যজোটের ওবায়দুল হক, ১৯৯৬ আওয়ামী লীগের হাফিজ আহমেদ মজুমদার, ২০০১ সালে জামায়াতের ফরিদ উদ্দিন চৌধুরী, ২০০৮ সালে আওয়ামী লীগের হাফিজ আহমেদ মজুমদার, ২০১৪ সালে জাতীয় পার্টির সেলিম উদ্দিন, ২০১৮ সালে আওয়ামী লীগের হাফিজ আহমেদ মজুমদার, ২০২৪ সালে আল ইসলাহর মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন।

বিজ্ঞাপন

বসন্ত এসে গেছে [ছবি]
১৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৬

আরো

সম্পর্কিত খবর