Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ৬ আসনে জামানত হারালেন ২৬ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩৯

খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় খুলনার ছয়টি সংসদীয় আসনে ২৬ জন প্রার্থীর জামানত বাতিল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফয়সল কাদের।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে খুলনার ছয়টি আসনে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ২৬ জন প্রার্থী জামানত হারিয়েছেন।

খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭০ হাজার ৩৪৬ ভোট। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাইদ (হাতপাখা) ৫৬১৯ ভোট, জাতীয় পার্টির জাহাঙ্গীর হোসেন (লাঙল) ৬৩০ ভোট, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় (মোমবাতি) ৮৮১ ভোট, সিপিবির কিশোর কুমার রায় (কাস্তে) ৪৭৪২ ভোট, গোবিন্দ হালদার (কলস) ৮৯৪ ভোট, গণঅধিকার পরিষদের জি এম রোকনুজ্জামান (ট্রাক) ৮৪ ভোট, বিএমজেপির প্রবীর গোপাল রায় (রকেট) ৫৬৭ ভোট, জেএসডির প্রসেনজিৎ দত্ত (তারা) ৫১৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী অচিন্ত কুমার (ঘোড়া) ৭১০ ভোট, বিইপির প্রতীকে সুব্রত মন্ডল (দেয়াত কলম) প্রতীক ১৬৯ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

বিজ্ঞাপন

খুলনা-২ আসনে জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল (দাঁড়িপাল্লা) প্রতীকে ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ) প্রতীকে ৮৮ হাজার ১৯৭ ভোট পান। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমানুল্লাহ (হাতপাখা) ৭ হাজার ২৯৮ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছে।

খুলনা-৩ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল (ধানের শীষ) প্রতীকে ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মোহাম্মদ মাহফুজুর রহমান (দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। এ আসনের জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল (হাতপাখা) প্রতীকে ৫ হাজার ৭০৫ ভোট, জাতীয় পার্টির আব্দুল্লাহ আক মামুন (লাঙ্গল) প্রতীকে ১০৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান মিঠু (হরিন) প্রতীকে ৮৩৭ ভোট, বাসদের জনার্দন দত্ত (মই) প্রতীকে ২৪৬ ভোট, মইন মোহাম্মদ মায়াজ (ফুটবল) প্রতীকে ৯৮ ভোট, আবুল হাসনাত সিদ্দিক (জাহাজ) প্রতীকে ৬৮ ভোট, মুরাদ খান লিটন (ঘুড়ি) প্রতীকে ৮৩ ভোট, এনডিএম এর শেখ আরমান হোসেন (সিংহ) প্রতীকে ১৪১ ভোট।

খুলনা-৪ আসনে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত আন্দোলনের মাওলানা সাখাওয়াত হোসেন (দেয়াল ঘড়ি) প্রতীকে ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট পান। এ আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের ইউনুস আহমেদ শেখ (হাতপাখা) প্রতীকে ১৩ হাজার ৩৪৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) প্রতীকে এস এম আজমল হোসেন পেয়েছেন ৮৫৯ ভোট।

খুলনা-৫ আসনে বিএনপির আলী আজগর লবী (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার (দাঁড়িপাল্লা) প্রতীকে ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট পেয়েছেন। এ আসনে প্রয়োজনীয় ভোট না পেয়ে জামানত হারিয়েছেন শামীম আরা পারভিন (লাঙ্গল) প্রতীকে ১৩১৯ ভোট, চিত্তরঞ্জন গোলদার (কাস্তে) প্রতীকে ১৭৯০ ভোট।

খুলনা-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ (দাঁড়িপাল্লা) প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম মনিরুল ইসলাম বাপ্পী (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন। এ আসনে জামানত হারিয়েছেন সিপিবির প্রশান্ত কুমার মন্ডল (কাস্তে) প্রতীকে ১৫৭১ ভোট, ইসলামী আন্দোলনের আসাদুল্লাহ ফকির (হাতপাখা) প্রতীকে ২৯৫০ ভোট ও জাতীয় পার্টির মোস্তফা কামাল জাহাঙ্গীর (লাঙ্গল) প্রতীকে ২৭১৭ ভোট।

উল্লেখ্য, খুলনার ছয়টি আসনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে খুলনায় ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং দুইটিতে জামায়াত জয়লাভ করেছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

যশোরে ২৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩২

আরো

সম্পর্কিত খবর