Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে যুবদল নেতার দোকান ভাঙচুর, ২ জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৬ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:২৩

ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকান ভাঙচুর।

সিরাজগঞ্জ: ত্রয়োদশ নির্বাচনের পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যাক্তিরা হলেন- উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কাদের খন্দকার ও একই ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আলিম সরদার।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশক্রতার জেরে উপজেলার গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। হামলাকারীরা দোকানটি ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ।

বিজ্ঞাপন

উল্লাপাড়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম বলেন, ‘যুবদল নেতা আব্দুল লতিফ ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর