Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১৬

সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীদের মানববন্ধন।

সাতক্ষীরা: ‘নীরব বন, নীরব আমরা নয়’ স্লোগানে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার তরুণ ও পরিবেশকর্মীরা মানববন্ধন ও পদযাত্রার মাধ্যমে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন রক্ষা এবং সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সাতক্ষীরার গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থী, তরুণ সংগঠক ও পরিবেশকর্মীরা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারা সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সুন্দরবন থেকে জলদস্যু কার্যক্রম বন্ধ করার আহ্বানও জানান অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

ভিবিডি সাতক্ষীরার সভাপতি এসএম সাজেদুল ইসলাম বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুন্দরবন বাঁচলে উপকূল বাঁচবে, দেশ বাঁচবে। তাই ১৪ ফেব্রুয়ারিকে সুন্দরবন দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া এখন সময়ের দাবি।

জেনারেল সেক্রেটারি এসএম বিপ্লব হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সুন্দরবন দিবস পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতি এখনও মেলেনি। নতুন প্রজন্মের পক্ষ থেকে আমাদের স্পষ্ট দাবি দ্রুত এই দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং সুন্দরবন রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।

খুলনা বিভাগের সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে সুন্দরবন বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক সুরক্ষাকবচ। বন ধ্বংস হলে উপকূলীয় মানুষের জীবন বিপন্ন হবে। তাই সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি ও কঠোর সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনের পর একটি পদযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাতক্ষীরার বিভিন্ন ইয়ুথ সংগঠনের প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।

আয়োজকরা জানান, সুন্দরবন রক্ষা মানেই দেশের পরিবেশ, উপকূলীয় মানুষের নিরাপত্তা ও ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:১০

আরো

সম্পর্কিত খবর