Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্নিকাণ্ডে ১০ বসতঘর পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০১ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৪

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পেকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরকারি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন মনজুর আলম, বুলু আহমদ, নাছির উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলমগীর, জসিম উদ্দিন লালু, বৃদ্ধ নুরবানু, সাইফুল ইসলাম, আমির হোসেন ও নুরুল নাহার। এর মধ্যে সাতটি পরিবারের বসতঘর পুরোপুরি পুড়ে গেছে। অপর তিনটি পরিবারের ঘরের বেশির ভাগ অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ আগুনের সূত্রপাত দেখে তারা নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সদস্যরা সময়মতো পৌঁছানোয় আশপাশের অন্তত ৪০ থেকে ৫০টি পরিবার অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

ক্ষতিগ্রস্তরা বলেন, আগুনে নগদ টাকা, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় সবকিছু পুড়ে গেছে। এতে তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

পেকুয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ শাফায়াত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

এবার নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৬

আরো

সম্পর্কিত খবর