Sunday 15 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশব্যাপী হত্যা-ধর্ষণ-সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:২৬ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ০০:৩১

বাগেরহাট: দেশব্যাপী হত্যা-ধর্ষণ-সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নতুন কোটের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের দশানি সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে ‘আমার ভাই মরলো কেন তারেক রহমান, জবাব চাই’, ‘আমার বোন ধর্ষিতা কেন? তারেক রহমান, জবাব চাই’, খুন, ‘ধর্ষণ, সন্ত্রাস কেন? তারেক রহমান, জবাব চাই’,  ‘প্ল্যান প্ল্যান, কি প্ল্যান?  খুন করার মাস্টার প্ল্যানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন নেতাকর্মীরা। পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন আপু, শিবিরে জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ ও শিবিরের বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বিক্ষোভ পরবর্তী  সমাবেশে ছাত্র শিবিরের জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, ‘১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও আমাদের নেতাকর্মী, সমার্থক ও বোনদের ওপর হামলার ঘটনা বেড়ে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাগেরহাটসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হত্যা খুন লুট করছে। বাগেরহাট জেলার শরণখোলা আমাদের অসংখ্য ভাইদের কুপিয়ে জখম করা হয়েছে। আমাদের সদরে বিরোধী দলের এক সমর্থককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপরে সন্ত্রাসী হামলা ও নারীদের ওপর নির্যাতন বন্ধে না করলে ছাত্র জনতা জেগে আছে। জুলাইয়ে যেভাবে ফ্যাসিবাদ কে দূর করেছে। ঠিক একইভাবে আপনাদের কেউ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে।’

সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতা, হত্যা ও নারীদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচারের দাবি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর