Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি বাসা-গাড়ির সুবিধা নেবে না জামায়াতের এমপিরা: মাজেদুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫১ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫৫

গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।

গাইবান্ধা: জামায়াত ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা পূর্বঘোষিত অঙ্গীকার অনুযায়ী সরকারি আবাসন সুবিধা ও ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করবেন না। এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজস্ব ভেরিফাইড ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না।

মাজেদুর রহমানের ফেসবুক পোস্ট।

বিষয়টি নিয়ে পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, আমরা কেউই সরকারি আবাসন সুবিধা ও বিনা শুল্কে গাড়ি আমদানি করব না। জনগণের ট্যাক্সের টাকা সাশ্রয়ের লক্ষ্যেই তারা এ সিদ্ধান্ত নিয়েছি জনগণের করের টাকায় বিলাসী সুবিধা গ্রহণ আমাদের নীতির সঙ্গে যায় না। তাই আমরা কেউই সরকারি বাসভবন কিংবা বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা নেব না।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক অব.অধ্যাপক খলিলুর রহমান জানান, সংসদ সদস্য হিসেবে এমন সিদ্ধান্ত দেশের অন্যান্য জনপ্রতিনিধিদের জন্য ইতিবাচক উদাহরণ তৈরি করবে। জনগণের অর্থ সাশ্রয় এবং স্বচ্ছ রাজনীতির প্রচেষ্টায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নবনির্বাচিত এমপিদের এ ঘোষণায় সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক সাড়া তৈরি হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর