খুলনা: খুলনার রূপসায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা বানানো ৯টি চুল্লি ধ্বংস করা হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, রূপসা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির নয়টি চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে।