Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষের বিরুদ্ধে কাজ করায় কুষ্টিয়ায় ২ যুবদল নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৮

কুষ্টিয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করার অভিযোগে কুষ্টিয়ায় ২ যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইলচারা ইউনিয়ন-এর ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্ত কার্যকর করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার বিকেলে বটতৈল ইউনিয়ন-এর খাজানগর এলাকায় যুবদল কর্মী হানিফ কবিরাজের বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় এক চাউল মিল মালিককে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এবং তার গ্রেপ্তারের দাবি জানান। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুষ্টিয়া জেলা সদস্য সচিব জাকির হোসেন সরকার বলেন, যুবদলের সংশ্লিষ্ট নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটি থেকে নেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে কারেন্ট জালসহ জেলে আটক
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৭

আরো

সম্পর্কিত খবর