Monday 16 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সভাপতি হলেন রাজবাড়ীর জুয়েল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৬

বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির সহ-সভাপতি হলেন রাজবাড়ীর জুয়েল। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) এবং কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। এতে রাজবাড়ী জেলা সড়ক পরিবহণ মালিক গ্রুপের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জানা গেছে, এদিন ঢাৃকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাবে এই নির্বাচন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এখানে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের ছয় জন ভোটাধিকার প্রয়োগ করেন।

বিজ্ঞাপন

ফুলেল শুভেচ্ছা বিনিময়ে বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচনে আমাদের সভাপতি খো. মাহমুদুল হক জুয়েল সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিতে এর আগে কেও কখনো রাজবাড়ী থেকে কোনো ব্যক্তি নির্বাচিত হয়নি। আজ আমরা খুবই আনন্দিত। আমাদের মালিকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিকেও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নবনির্বাচিত নেতা মাহমুদুল হক জুয়েল বলেন, ‘রাজবাড়ী জেলা গঠন হওয়ার পর এই জেলার ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী অনেক কষ্টের বিনিময়ে পুঁজি ইনভেস্ট করে তিলে তিলে রাজবাড়ী জেলার সড়ক পরিবহনের মালিক গ্রুপটা গড়ে তুলেছে। তার মধ্যে দিয়ে এই জেলার মানুষের যাতায়াতের ব্যবস্থা, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াতের সুবিধাটা জনগণের ও যাত্রীদের দেওয়ার চেষ্টা করছে। আমাদের পরিবহন সেক্টরে অনেক সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধান ঢাকা কেন্দ্রিক হয়ে থাকে।’

তিনি বলেন, ‘আমাদের রাজবাড়ী থেকে এর আগে কোনো নেতা বাংলাদেশ সড়কের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাইনি। আমাদের মালিক সমিতি, সাধারণ মালিকসহ আমাদের যে পরিষদ তাদের অক্লান্ত চেষ্টায় ও সহযোগিতায় দুই বছরের জন্য বাংলাদেশ সড়কের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সহ-সভাপতি পদে নির্বাচিত করেছে এবং রাজবাড়ী জেলাকে মর্যাদা দিয়েছেন। এজন্য বাংলাদেশ সড়কের কেন্দ্রীয় কমিটির মালিক সমিতিকে ধন্যবাদ জানাই। সেইসঙ্গে আমি মালিকদেরকেও ধন্যবাদ জানাই।’

শুভেচ্ছা বিনিময়ে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মো. মুরাদ হাসান, সহ-সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী, রইচ উদ্দিন বাবু, দপ্তর সম্পাদক গিরীন্দ্র নাথ বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য আবিদুর রহমান টিটু, মো. নুরুদ্দীন সেখ, বিপ্লব কুমার দত্ত, দেবাশীষ কুমার রাহা, আজিজুল ইসলাম বাবুসহ বাস মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজধানীর কারওয়ান বাজারে আগুন
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:১৯

আরো

সম্পর্কিত খবর