Tuesday 17 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৫

ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই–৫ ব্লকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, ভোররাতে ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

বিজ্ঞাপন

ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেককে খোলা আকাশের নিচে অবস্থান নিতে দেখা যায়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঘনবসতি, দাহ্য উপকরণে তৈরি ঘরবাড়ি এবং সরু পথের কারণে প্রায়ই অগ্নিকাণ্ড বড় আকার ধারণ করে। এ ঘটনার ক্ষেত্রেও দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত চেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ল ৩০ বসতঘর
১৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৩৪

আরো

সম্পর্কিত খবর