রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলায় পুকুরে ডুবে পৃথক ঘটনায় সোহান ও হুসাইন নামের ২ শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রাম ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কালুখালি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের চরছিলকা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে সোহান (২) ও পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নটাভাঙ্গা গ্রামের রনি মন্ডলের ছেলে হুসাইন (৩)।
জানা গেছে, খেলাধুলা করার সময় হঠাৎ করেই তারা বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। এসময় স্বজন ও স্থানীয়রা পুকুর থেকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ডা. এনামুল হক তাদের মৃত ঘোষণা করেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এনামুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশু ২ টির মৃত্যু হয়। এ ঘটনায় শিশু হুসাইন ও সোহানের পরিবারও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।