Wednesday 18 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈছাআ রাজশাহীর আহ্বায়ক কমিটি অনুমোদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, মিডিয়াবিষয়ক সম্পাদক শাহ্ সোহানুর রহমান ও সদস্য সচিব আঞ্জুমান আরা হক আরশি।

রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক ইউনুসুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে নাহিদুল ইসলাম সাজু, সদস্য সচিব হিসাবে আঞ্জুমান আরা হক আরশি দায়িত্ব পেয়েছেন। মিডিয়াবিষয়ক সম্পাদক হিসেবে নাম রয়েছেন শাহ্ সোহানুর রহমানের।

এ ছাড়াও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে মো. সাফফাত আহমেদ তিতাস, যুগ্ম-আহ্বায়ক পদে ফা-আরদ্বীন রহমান, শামীম হোসেন ও মো. বারি মনোনীত হয়েছেন। অন্যদিকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব মামুনুর রশিদ, যুগ্ম-সদস্য সচিব ইমন রাজ, তানভীর হোসেন রুওনক, রাজু আহমেদ ও আবু ইয়াকুব মনোনীত হয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া মুখ্য সংগঠক হিসেবে খালেদ হাসান মিলু এবং সিনিয়র সংগঠক হিসেবে মোকলেছুর রহমান বিজয় দায়িত্ব পেয়েছেন। মুখপাত্র হিসেবে আশরাফুল ইসলাম আযিম এবং সহ-মুখপাত্র হিসেবে উর্মি খাতুন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

বৈছাআ রাজশাহীর আহ্বায়ক কমিটি অনুমোদন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০১

গোপন ভালোবাসা, বুঝবেন কিভাবে?
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮

আরো

সম্পর্কিত খবর