Thursday 19 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৭

বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অভিযান পরিচালনা করে।

রাজশাহী: অবৈধভাবে আমদানি করা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির অভিযোগে রাজশাহীতে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের সাহেববাজার এলাকায় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় এ অভিযান চালায়।

বিএসটিআই জানিয়েছে, গুণগত মানসনদ ও ছাড়পত্র ছাড়াই এবং বৈধ আমদানি ব্যতিত চোরাই পথে আনা বিদেশি চকলেট ও লজেন্স বিক্রির প্রমাণ পাওয়ায় সাহেববাজার আরডিএ মার্কেট এলাকার মুন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার সামিয়া রহমান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর