Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

ইফতার বিতরণ করা হচ্ছে।

রাজবাড়ী: রাজবাড়ীতে নিম্ন আয়ের মানুষের জন্য মাত্র দুই টাকায় ইফতার বিক্রি করেছে ‘২ টাকার হোটেল’ নামের সংগঠনটি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শহরের রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ৪০ জনের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।

একদল শিক্ষার্থীর উদ্যোগে দুই টাকায় দেওয়া হয়েছে চিকেন বিরিয়ানি ও এক গ্লাস শরবত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে দুই টাকায় ইফতার পেয়ে খুশি নিম্ন আয়ের লোকজন।

জানা গেছে, রমজান মাস জুড়ে এই ইফতারি বিতরণ করবে তারা। যাদের কাছে টাকা ছিল না তাদের বিনামূল্যে দেওয়া হয়েছে।

দুই টাকার ইফতার নিতে আসা রিকশা চালক সেলিম শেখ বলেন, আমরা গরিব মানুষ, আমি রিকশা চালাই। যাওয়ার পথে ভিড় দেখে আসলাম। দেখলাম তারা দুই টাকায় ইফতার দিচ্ছে। আমিও দুই টাকা দিয়ে ইফতার নিলাম। আমাকে তারা এক গ্লাস শরবত ও এক প্যাকেট বিরিয়ানি দিয়েছে। আমি ওদের জন্য দোয়া করি।

বিজ্ঞাপন

রফিক নামের একজন বলেন, আমিও দুই টাকা দিয়ে তাদের থেকে ইফতার নিয়েছি। আমি দেখলাম একজনের কাছে টাকা ছিল না তাকে তারা টাকা ছাড়াই দিয়েছে। সমাজের যারা ধনী ব্যক্তি রয়েছে তারা ওদের মতো এগিয়ে আসলে নিন্মশ্রেনির মানুষের উপকার হয়। ভালো কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনটির উদ্যোক্তা মাহিন শিকদার বলেন, আমরা গত বছরে পাঁচ টাকায় ইফতার বিতরণ করেছিলাম। আমরা এবছর দুই টাকায় ইফতার বিতরণ করছি। রমজান মাস জুড়ে আমাদের সাধ্য মতো বিতরণ করবো। যাদের কাছে টাকা নেই তাদেরও আমরা দিবো।

এসময় সংগঠনটির সদস্য মনিরুল হক সাগর, রাব্বি শেখ, তামিম শেখসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজবাড়ীতে ২ টাকায় ইফতার বিতরণ
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৪

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪০

চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:১২

নার্স নেবে বাংলাদেশ সেনাবহিনী
২০ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর