Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিষয় নয়: রফিকুল ইসলাম খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৩

বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান।

সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য এবং বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কে ভোট দিয়েছে, কে দেয়নি এটা বিবেচ্য বিষয় নয় সবাইকে সঙ্গে নিয়েই সুন্দর বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে চাই।

বিরোধী দলীয় হুইপ বলেন, আমি উল্লাপাড়াবাসী সবার সংসদ সদস্য। আমার নির্বাচনি ইশতেহারে দেওয়া উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য সবার সহযোগিতা চাই। দ্রুতই আমি উল্লাপাড়ায় পরিষ্কার পরিচ্ছনতা রাখতে অভিযান শুরু করব। এতে আপনাদের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাই।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানকে ফুলের তোরা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সংসদ সদস্য হিসেবে শপথগ্রহন এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার এলাকায় প্রথম সফর।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম খান বলেন, সরকার থেকে তার আসনের উন্নয়ন কর্মকাণ্ডসহ যে সকল বরাদ্দ প্রদান করা হবে তার সুষ্ঠু হিসাব তিনি জনসম্মুখে প্রদান করবেন। উল্লাপাড়ার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সকল ক্ষেত্রে সমতার ভিত্তিতে তিনি উন্নয়ন নিশ্চিত করতে চান তিনি।

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি’র সভাপতিত্বে ও দফতর সম্পাদক আব্দুল বারী’র সঞ্চালনায় গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিরাজগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, উল্লাপাড়া উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল হাসান।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর