Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ আর আগের মতো চলবে না: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:০৯

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

লালমনিহাট: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বাংলাদেশ আর আগের মতো চলবে না। যদি আগের মতোই চলত, তাহলে এত মতবাদ, আত্মঘাতী প্রবণতা ও আন্দোলনের সৃষ্টি হতো না। পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়েই দেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় প্রথমবারের মতো তার নির্বাচনি এলাকা লালমনিরহাট-৩ সফর করেন। এ সময় বড়বাড়ী শহিদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের আগে ও নির্বাচনের দিন নানা ঘটনা ও ষড়যন্ত্র সত্ত্বেও শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়েছে। এ বাস্তবতা অনুধাবন করে আমাদের আরও বেশি সহনশীল হতে হবে, বিশেষ করে বড়বাড়ীর মানুষদের।

বিজ্ঞাপন

মন্ত্রী জানান, এ অঞ্চলের মানুষের দোয়া ও ভালোবাসার ফলেই তিনি জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন। দেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী—মোট ৪৯ জনের একজন হিসেবে দায়িত্ব পাওয়া বড়বাড়ীসহ সমগ্র এলাকার মানুষের জন্য সম্মানের বিষয় বলে তিনি উল্লেখ করেন।

তিনি দলের শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘গ্রাম থেকে বেড়ে ওঠা একজন কর্মী হিসেবে আমাকে যে আস্থা ও বিশ্বাস দেওয়া হয়েছে, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।’

মন্ত্রী আরও বলেন, এ সম্মান শুধু ব্যক্তিগত নয়; এটি পুরো অঞ্চলের মানুষের সম্মান। দায়িত্ব পাওয়া সহজ, কিন্তু তা ধরে রাখা কঠিন। সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। আপনাদের প্রতিনিধি হিসেবে মানুষের কল্যাণে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।’

এ সময় তিনি দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও স্মরণ করেন।

বক্তব্যের শেষে তিনি দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ইয়াসিন আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান, বড়বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হুদা লিমনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

রাজশাহীতে অমর একুশে বইমেলা শুরু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৯

আরো

সম্পর্কিত খবর