Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহত, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:২৫

নিহত সেনা সদস্য হুমায়ুন কবির রিপন।

যশোর: যশোর-চৌগাছা সড়কের চান্দাআফ্রা নামক স্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে চৌগাছা-যশোর সড়কের আফরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজক। রিপনের মরদেহ যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়েছে সেনাবাহিনী।

নিহত হুমায়ুন কবির রিপনের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রিপন শুক্রবার বিকেলে সেনানিবাস থেকে মোটরসাইকেলযোগে গ্রামেরবাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে চৌগাছা উপজেলার চান্দ্রাআফ্রা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাল রঙের একটি টিভিএস মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেনাসদস্য হুমায়ুন কবির রিপনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা তিনজন গুরুতর আহত হন। তারা হলেন যশোর সদরের ভেকুটিয়ার হাসান (৪০) ও রাহুল (২০) এবং চৌগাছার রঘুনাথপুরের তুহিন (৩৫)।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর