Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন, ১ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৬

অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

পাবনা: পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার ( ২২ ফেব্রুয়ারি) পাবনা বেড়া আমিনপুরের কাজীরহাট ফেরিঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান।

অভিযান সূত্রে জানা যায়, অভিযুক্ত বাতেন ফকির বিক্রির উদ্দেশ্যে এক্সকাভেটর ব্যবহার করে যমুনা নদীর তীর থেকে মাটি কাটছিলেন এবং বালু তুলছিলেন। এতে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞাপন

নদীর তীর ক্ষতিগ্রস্ত করে বালু ও মাটি উত্তোলন করায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ আইন লঙ্ঘনের অপরাধে বাতেন ফকিরকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। জনস্বার্থে এবং সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু ও মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর