Sunday 22 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙায় বেকারির ডালডায় মরা ইঁদুর, মালিকদের জরিমানা

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৩

অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

চুয়াডাঙ্গায়: চুয়াডাঙ্গায় বেকারির খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর এবং মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার ও পাউরুটি বিক্রিসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের দৌলতদিয়াড় ও রেলগেট এলাকার দুটি বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানের নেতৃত্ব দেন।

মামুনুল হাসান জানান, শহরতলি দৌলাতদিয়াড়ে মেসার্স মৌসুমি ফুড প্রোডাক্টের কারখানায় অভিযান পরিচালনার সময় কারখানার ভেতরে সংরক্ষিত খাবার তৈরির তেল ও ডালডার মধ্যে মরা পচা ইঁদুর পাওয়া যায়। এছাড়া উৎপাদনের নির্ধারিত তারিখের আগেই খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, অনন্যা ফুড নামের একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পাউরুটি নতুনভাবে প্যাকেটজাত করা হয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিক মো. সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজানে নিয়মিত তদারকি কার্যক্রম তদারকি করা হবে বলেও জানান তিনি।

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে হোটেল, সেমাই ও মশলা উৎপাদনের কারখানায় তদরাকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর