Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আত্মসমর্পণের পর জামিন পেলেন আ.লীগ নেতা ইউনুস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৬

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস

বরিশাল: ‎বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালতে আত্মসমর্পণের পর দুটি মামলায় জামিন পেয়েছেন।

‎সোমবার (২৩ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তার জামিন মঞ্জুর করেন।

‎জামিনপ্রাপ্ত তালুকদার মো. ইউনুস বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। সংসদ সদস্য থাকাকালীন সময়ে তিনি নিয়মিত মামলা পরিচালনা করতেন।

‎জানা গেছে, গত ৫ আগস্টের পর রাজনৈতিক পরিস্থিতির কারণে তালুকদার মো. ইউনুস আত্মগোপনে চলে যান। ওই সময় তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের করা হয়। সোমবার তিনি আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

বিজ্ঞাপন

‎প্রসঙ্গত, তালুকদার মো. ইউনুস ২০০৮ সালে বরিশাল-১ আসন থেকে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজ্ঞাপন

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় নারী নিহত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৪

কেসিসির প্রশাসক হলেন মঞ্জু
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০১

জেন-জির বন্ড কি জ্যাকব এলর্ডি?
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫৩

আরো

সম্পর্কিত খবর