Monday 23 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২

সাতক্ষীরা: জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা মরিচের আমদানি কমেছে। ফলে সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে এ বন্দর দিয়ে মসলাপণ্যটির আমদানি কমেছে ৪ হাজার টনের বেশি।

আমদানিতে ভাটা লাগার কারণে স্থানীয় বাজার গুলোতে শুকনা মরিচের দাম কেজিতে ২০-২৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য মতে, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) এ বন্দর দিয়ে শুকনা মরিচ আমদানি হয়েছে ২৮ হাজার ৫০৩ টন। যার মূল্য ৭৮৩ কোটি ৬৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩২ হাজার ৯২১ টন। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে পণ্যটির আমদানি কমেছে ৪ হাজার ৪১৮ টন।

বিজ্ঞাপন

ভোমরা বন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, সম্প্রতি ভারতের বাজারে সরবরাহ সংকটের পাশাপাশি দাম বেড়ে যাওয়ায় শুকনা মরিচ আমদানি কিছুটা কমেছে।

আমদানি কমার প্রভাব পড়েছে সাতক্ষীরার খুচরা বাজারে। গতকাল জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মেসার্স ঠাকুর স্টোরে প্রতি কেজি শুকনা মরিচ ৪০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তিন সপ্তাহ আগেও এ প্রতিষ্ঠানে শুকনা মরিচ ৩৭৫-৩৮০ টাকায় বিক্রি হয়েছে।

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আবদুল্লাহ জানান, রমজানকে সামনে রেখে জেলা শহর ও আশপাশের বাজারগুলোয় নিয়মিত তদারকি করা হচ্ছে। শুকনা মরিচের দাম কিছুটা বাড়লেও অন্যান্য মসলার বাজারদর বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

সাতক্ষীরায় শুকনা মরিচের দাম বেড়েছে
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:২৮

আরো

সম্পর্কিত খবর