Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতার বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৪

সাবেক উপজেলা চেয়ারম্যান আউয়ার রহমান

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আউয়ার রহমানের (আতা) বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করায় মামলা দায়ের করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক)।

সোমবার (২৩) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়।

দুদক সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(১) ধারা অনুযায়ী আউয়ার রহমানকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। তবে তিনি নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে একই আইনের ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে ১০ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৪১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়।

বিজ্ঞাপন

মামলাটি দায়ের করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর