Monday 13 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় হঠাৎ হাসপাতাল পরিদর্শনে এমপি আব্দুল করিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫১

গাইবান্ধা জেলা হাসপাতাল পরিদর্শনে আসেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

গাইবান্ধা: গাইবান্ধা জেলা হাসপাতালে রোগীদের সার্বিক চিকিৎসাব্যবস্থা, সেবার মান ও হাসপাতালের পরিবেশ ঘুরে দেখতে পরিদর্শনে আসেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবা কতটা সন্তোষজনকভাবে দেওয়া হচ্ছে সেটি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি, নার্সিং সেবার মান, পরিচ্ছন্নতা এবং শৃঙ্খলাসহ সব ক্ষেত্রেই গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

পরিদর্শন শেষে আব্দুল করিম জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন। সেখানে চিকিৎসা সেবার মান উন্নয়ন, জরুরি বিভাগে জনবল বাড়ানো, রোগীর চাপ মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের জন্য দ্রুত সেবা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর