Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

লোকাল করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৫৯৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ রুপিয়া খাতুন (৪০) নামে এক নারী মাদক কারবারিকে  আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) কায়বা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুপিয়া খাতুন সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধীন শার্শা কায়বা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ১৫৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর